Archives
now browsing by author
৩২ হাজার পূজামণ্ডপে থাকবেন ৮৪ হাজার স্বেচ্ছাসেবী: সমাজকল্যাণ উপদেষ্টা


সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শুক্রবার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মীবাহিনী দেশের ৩২ হাজার পূজামণ্ডপে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার


সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসনে ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।বিস্তারিত পড়ুন
ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে দুদেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠককালে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার উপায়গুলো অন্বেষণ করেন এবং বাংলাদেশের অন্তর্বতী সরকারের অধীনে চলমান সংস্কার উদ্যোগের জন্য কানাডার সমর্থনের ওপর জোর দেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনবিস্তারিত পড়ুন
বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া এই সফরের মূল লক্ষ্য হলেও সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বৈশ্বিক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন। নিউইয়কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। -ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তমবিস্তারিত পড়ুন
আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম


বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। বুধবার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে তার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহিদ মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে আসলেবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৫৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। এছাড়া গত একদিনে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন করেবিস্তারিত পড়ুন
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান জানিয়েবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়


আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অসম্ভব, তাই এ প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নতুন এ অবস্থানের কথা স্পষ্ট করেন জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন, তাতে সন্তোষ প্রকাশ করেন সজীব ওয়াজেদ জয়।বিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের


আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম। বুধবার সকালে জিএমপি সদরদপ্তরের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জিএমপি কমিশনার এ আহ্বান জানান। এসময় অংশগ্রহণকারী সবার কথা গুরুত্ব সহকারে শোনেন মতবিনিময় সভায় জিএমপি কমিশনার খোন্দকার রফিকুল। পূজা উদযাপনে সহযোগিতাসহ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানবিস্তারিত পড়ুন
বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি, মারধরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অ্যাটর্নি জেনালের এম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল। বুধবার ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলার আবেদন করেন। ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তরুজ্জামান বাদীর জবানবন্দির পর শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, ব্যারিস্টার ফজলে নুর তাপস, অ্যাডভোকেট আব্দুর নূর দুলাল, ব্যারিস্টারবিস্তারিত পড়ুন













