Archives
now browsing by author
ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত


ভারতের ছত্তীসগড়ে জঙ্গলের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৬ মাওবাদী নিহত হযেছে। নিহত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ছত্তীসগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। শুক্রবার বিকালে ৩৬ জন মাওবাদী নিহতের তথ্য নিশ্চিত করে কতৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওই অঞ্চলে মাওবাদীদের উপস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরই বৃহস্পতিবার অভিযানে নামে নিরাপত্তাবিস্তারিত পড়ুন
‘পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুবই খুশি’


ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।পরে বিমানবন্দরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন তিনি। এ সময় ড. ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে (আনোয়ার ইব্রাহিম) স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়েবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন উচ্চতায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা


মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা, রোহিঙ্গা সমস্যা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।’ শুক্রবার দুই নেতার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়াবিস্তারিত পড়ুন
৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী


সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মাধ্যমে ৯ বছরের পর পাকিস্তানের মাটিতে পা রাখবেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এবার ১৫ ও ১৬ অক্টোবর এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট (সিএইচজি)-এর বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান। এ সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।’ প্রসঙ্গত, সবশেষ ২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তানবিস্তারিত পড়ুন
সিটের দাবিতে ঢাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন, ছুটে এলেন উপাচার্য


আবাসিক হলের সিটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। অবস্থানরত শিক্ষার্থীরা জানান, বিগত এক মাস ধরে আবাসিকীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সেখানে আসেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আসেন। শিক্ষার্থীরা জানান, উপাচার্য স্যার বলেছেন নতুন হল নির্মাণ ছাড়া এ সংকটের সমাধানবিস্তারিত পড়ুন
বিপুল সম্পদ গড়েছেন পদত্যাগী অধ্যক্ষ, দুদকে অভিযোগ


ভুয়া সার্টিফিকেট, তথ্য গোপন করে এমপিওভুক্ত হওয়া, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গাজীপুরের টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সদ্য পদত্যাগকারী অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। গত ১৯ আগস্ট প্রতিষ্ঠানটি থেকে অধ্যক্ষের পদ থেকে তিনি সেচ্ছায় পদত্যাগ করেন। প্রতিষ্ঠানে তিনি ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত ২০ বছর চাকরিকালীন সময়ে লুটপাটের মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল অর্থ তছরুপ করেছেন। এর মধ্যে গত আড়াই বছরে শুধু শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের বেতন, পরীক্ষার ফিসহবিস্তারিত পড়ুন
ছাত্র আন্দোলনে বিজিবির ১০৩ সদস্য আহত হয়, বেশ কয়েকজন পুলিশের গুলিতে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য নিহত হন। আর আহত হন ১০৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছিল পুলিশের গুলিতে। ঢাকার পিলখানায় বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির ডিজি বলেন, ‘ছাত্র আন্দোলনে আহত বিজিবির ১০৩ জন সদস্যের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বেশকিছু সদস্য পুলিশের ছররা গুলিতে আহত হয়েছে। তারা একইবিস্তারিত পড়ুন
১৫-১৭ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ


বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রকাশে জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সম্মতি পাওয়া গেলে এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘১৫, ১৬ ও ১৭ অক্টোবর এ তিনদিনের যেকোন একদিনবিস্তারিত পড়ুন
হোটেলে স্বামীকে পৈশাচিকভাবে হত্যা করে পালায় স্ত্রী, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার


রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে পৈশাচিকভাবে ছুরিকাঘাত করে স্বামীকে হত্যা করে পালিয়ে যায় স্ত্রী। এ ঘটনায় মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম হাজেরা আক্তার ওরফে নুর। বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের গোপপাড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান। গ্রেপ্তারকৃত আসামির জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি জানান, গতবিস্তারিত পড়ুন
মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে বাংলাদেশ


মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ। ইতোমধ্যেই মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়েবিস্তারিত পড়ুন













