Archives
now browsing by author
কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকালে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন টেংরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান। র্যাব জানায়, দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ৬ আগস্ট ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কাশিমপুর কারাগারে কারাবন্দিবিস্তারিত পড়ুন
ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিসের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তার নাম রায়ান ওয়েসলি রুথ, বয়স ৫৮ বছর। প্রশ্ন উঠেছে কে এই রায়ান ওয়েসলি রুথ? কেন সে হামলা চালাতে গিয়েছিল ট্রাম্পের উপর? মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রুথ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বাসিন্দা। উত্তর ক্যারোলিনার গ্রিন্সবরোতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজবিস্তারিত পড়ুন
ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে ১৪টি দাবি তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্ট তিনি এসব দাবি তুলে ধরেন। ঢাকা টাইমসের পাঠকদের জন্য হাসনাত আবদুল্লাহর দেয়া স্টাটাসটির অনুলিপি তুলে ধরা হলো– ‘জুলাই বিপ্লবের ৯ দফার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া সংক্রান্ত নিম্নোক্ত দাবিগুলোর সাথে আরও কী কী দাবি যুক্ত হতে পারে বলে আপনি মনে করেন? ১. ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিকবিস্তারিত পড়ুন
মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রবিবার এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুইদিন পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করে দলটি। মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন
আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক


দেশের যুব সমাজকে আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখা ২০২৪ সালের ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেওয়া হয়। আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক খাতের সম্মানজনক ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অধিকাংশই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। বন্যা পরিস্থিতি আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এখন সম্মিলিত প্রচেষ্টায় বন্যা পরবর্তী চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় এবং জেলাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায়বিস্তারিত পড়ুন
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশটির সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে এমন আশ্বাস এল। রবিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। পরে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বৈঠকের বিষয়ে জানায়। সেখানে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নবিস্তারিত পড়ুন
মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগাহ ও মাজারে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সারা দেশের মাজারগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে জেলা প্রশাসকদের দেওয়া এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পরবর্তিত পরিস্থিতিতে দেশেরবিস্তারিত পড়ুন
এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন আগামী সপ্তাহের মধ্যে হবে বলে আশা ব্যক্ত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। রবিবার সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে আইন উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এটি হতে পারে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরাবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৮৬


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে ৪৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৩১০ জনবিস্তারিত পড়ুন













