শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল। রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন এ কথা জানান। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। শ‌নিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল আসে। আর বিকালে দিল্লি হ‌য়ে ঢাকায় আসেন প্রতি‌নি‌ধি দলের অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকা সফররত ছয় সদস্যের প্রতিনিধি দল ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন— অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র-জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরই মধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে সেসব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি। জসীম উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেন। দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। একই সঙ্গে শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।

কালো মেঘে ঢাকা আকাশ, টানা বৃষ্টি, রোদ ঝলমলে হতে আরও দুদিন

বাংলা ক্যালেন্ডারে আজ ভাদ্রের শেষ দিন। সোমবার পয়লা আশ্বিন। ঋতু পঞ্জিকায় এই দুই মাস শরতকাল। তবে শরতের শ্বেতশুভ্রের বদলে দুদিন ধরেই ভারী মেঘের দখলে আকাশ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্ন চাপে পরিণত হওয়ায় পুরোদস্তুর বর্ষার রূপ। রবিবারও দিনভর ঝড়ো বাতাস আর টানা বৃষ্টি। আগামী তিন দিন এমন বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিতে আর থেমে নেই জনজীবন। ভোগান্তিতে নাকাল হতে-হতে যাওয়া লেগেছে অফিসে, গন্তব্যে। বৃষ্টি মাথায় নিয়ে বাইরে থাকতে হচ্ছে খেটেবিস্তারিত পড়ুন

অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারকে নিয়ে যে আদর্শ গল্পে পড়েছে সাড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য (ভিসি) হতে যাচ্ছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। অত্যন্ত নীতিবান এবং শিক্ষা ও ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে অনেকের কাছে সমাদৃত এই অধ্যাপক। চবি থেকে স্নাতকোত্তরের পর কানাডার নামকরা ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে রাজনীতি বিজ্ঞানে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন অধ্যাপক আখতার। পিএইচডি সম্পন্ন করেন বিশ্বের আরেক নামকরা বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে। এই অধ্যাপকের উপাচার্য হতে যাওয়ার খবরবিস্তারিত পড়ুন

কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবর

বিএনপি সরকারের আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। সিলেটে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলাসহ চার মামলায় জামিন পেয়েছেন তিনি। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া এই চার মামলার মধ্যে রয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা দুটি মামলা। বাবরের আইনজীবী শহীদুজ্জামানবিস্তারিত পড়ুন

রাজধানীতে নাশকতাকারী সন্দেহে দুজন আটক, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই সন্দেহভাজন নাশকতাকারীকে আটক করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিরপুর শাহ আলী থানা এলাকার ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)। তারা দুজন সহোদর ভাই। তাদের বাবা মনিরুল ইসলাম। জব্দকৃত আলামতেরবিস্তারিত পড়ুন

জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে: ফরিদপুরের নবাগত ডিসি

ফরিদপুর জেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সবসময় চেষ্টা করবেন জানিয়ে নবাগত জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেছেন, যতদিন থাকি চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে। জনগণের সেবা দেওয়ার জন্যই সরকার আমাকে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমার কাজটিকে ত্বরান্বিত করতে সকল কর্মকর্তার কর্মকাণ্ডের প্রতি বিশেষ নজর দিতে জেলার গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন

দেশ এখনো শঙ্কামুক্ত নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক তানজীমউদ্দিন

শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশ এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বলেন, ‘এখন সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশকে সংস্কার করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ‘জুলাই স্মৃতিচারণবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সাথে আলোচনা করেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে। একটা সংস্কার কমিশন করে তারপরে সেটা কমিশনে রূপান্তর করা হবে।’ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘নীতিমালাগুলো এমনভাবে তৈরি করা হবে, যেন গণমাধ্যমগুলো স্বাধীন গণমাধ্যম হিসেবে চলতে পারে এবং অবশ্যই স্টেকহোল্ডারদেরবিস্তারিত পড়ুন

উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের

সর্বসাধারণের প্রতি উত্তম ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ করে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। অন্যকে আইন মানানোর আগে নিজেদের আইন মেনে চলতে হবে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকাবিস্তারিত পড়ুন

বায়রার ইসি মিটিংয়ে বহিরাগত নিয়ে হামলা, নেপথ্যে স্বপন-বাশার

জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নির্বাহী কমিটির সভায় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। ফলে সভাটি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার ইসি মিটিংয়ে অতর্কিত এ ঘটনায় শারীরিকভাবে আক্রমণ ও লাঞ্ছনার শিকার হয়েছেন বায়রার নির্বাচিত স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি রেহানা পারভীন। এছাড়া আহত হন আরও কয়েকজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়রার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উল ইসলামের সভাপতিত্বে ইসি মিটিং শুরু হওয়ার পর অতর্কিত এ হামলার ঘটনাবিস্তারিত পড়ুন