শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

জয়ের মাধ্যমে দেশবাসীর প্রতি বার্তা দিলেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় যেখানে তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বক্তব্য প্রকাশ করেন। তবে শেখ হাসিনা কোথা থেকে এই বক্তব্য দিয়েছেন তা উল্লেখ করা হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “গত জুলাইবিস্তারিত পড়ুন

শুটিং করতে গিয়ে শরীরের ১০টি হাড় ভেঙেছে ‘জেমস বন্ড’ নায়িকার

আশির দশকের শেষের দিকে অভিনয়ে পা রাখেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ‘‘জেমস বন্ড’’ সিরিজের মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার শরীরের ১০টি হাড় ভেঙেছে। নেটফ্লিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান হ্যালি বেরি। ৫৭ বছর বয়সি হ্যালি বেরি বলেন, ‘‘আমার হাত ভেঙেছে, দুইবার পাঁজর ভেঙেছে। একবার একসঙ্গে দুই পাঁজর ভেঙেছিল। আরেকবার পাঁজরের তিনটাবিস্তারিত পড়ুন

এসবি প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবকে বাধ্যতামূলক অবসর

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। উল্লেখ্য, কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পুলিশেবিস্তারিত পড়ুন

আবু সাঈদ হত্যা মামলার তদন্তে পিবিআই

রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। জাকির হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ওবিস্তারিত পড়ুন

বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, দুই শিশু আহত

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো টিকাপাড়া এলাকার আলমগীরের ছেলে আবদুল্লাহ (৭) ও মো. শাহিনের মেয়ে সাবা (৮)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শংকর বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো। তিনি বলেন, “সম্ভবতবিস্তারিত পড়ুন

‘যেভাবে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধা করব না’

বক্তব্য দেওয়ার সময় ৫ আগস্টে গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত “শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ” শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “ছাত্র-জনতাকে মনে করিয়ে দিতে চাই, একইসঙ্গেবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

অর্ন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার (১২ আগস্ট) এক নির্বাহী আদেশের মাধ্যমে তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বেশকিছু দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- সারাদেশে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ।বিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনা ভারতে থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

শেখ হাসিনা আশ্রয় নিলেও ভারতের সঙ্গে আমাদের সমস্যা হবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। শেখ হাসিনা ভারতে থাকলেও ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই।” সোমবার (১২ আগস্ট) বিকেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক।বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: একজন পুলিশ সদস্যের চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবে।” সোমবার (১২ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।” এম সাখাওয়াত হোসেনবিস্তারিত পড়ুন