Archives
now browsing by author
ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার


নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো ব্যক্তি রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। তার নাম টমাস ম্যাথিউ ক্রুকস। রোববার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট-সংক্রান্ত নথিতে দেখা গেছে, টমাস ম্যাথিউ ক্রুকসের জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবেবিস্তারিত পড়ুন
ছাত্রপক্ষের ঢাবি শাখার আহ্বায়ক জিহাদ, সদস্যসচিব হাসিব


খালিদ সাইফুল্লাহ জিহাদকে আহ্বায়ক এবং জুবায়ের হাসিবকে সদস্যসচিব করে বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশে শুক্রবার বিকেলে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে ছাত্রপক্ষের সংগঠকগণ চলমান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৬ দফা দাবি ঘোষণা করেন। কমিটি ঘোষণাকালে ছাত্রপক্ষের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আকিব হাসান বলেন, ‘বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ


সংসদে আইন পাশ করে কোটা সংস্কারের দাবি ও বিভিন্ন ক্যাম্পাসে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, কেন্দ্রীয় মন্দির, অপরাজিতা ছাত্রী হল, কেন্দ্রীয় গবেষণাগার, কেন্দ্রীয় গ্রন্থাগার, আবাসিক ছাত্র হল, শহিদ তাজ উদ্দিন আহমেদ প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনের সামনে দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। তবে শিক্ষার্থীরা সড়কের একপাশে অবরোধ করায় যান চলাচল স্বাভাবিক ছিল। বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে আহত করা হয়েছে। শিক্ষার্থীদের গায়ে কেন হাত দেওয়া হলো প্রশাসনকে এর জবাব দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পুলিশ দিয়ে হামলা করে ছাত্র সমাজকে দমানো যাবে না।
ভারি বৃষ্টির আভাস ৪ বিভাগে, বাড়তে পারে তাপমাত্রা


দেশের চার বিভাগে ভারি এবং চার বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। এসময়ে দেশের বাকি চার বিভাগ অর্থাৎ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যাবিস্তারিত পড়ুন
সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায়: রাশেদ প্রধান


সার্বভৌমত্বের জন্য বিপদগামী আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার বিকালে পুরানা পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘‘ভারতীয় আগ্রাসন ও আওয়ামী আমলাদের ভয়াবহ দুর্নীতি এবং যুবকদের করণীয়’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বেপরোয়া দুর্নীতি, অর্থপাচার ও লাগামহীন মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসনবিস্তারিত পড়ুন
সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনে


চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার, প্রশাসন ও সরকারদলীয় সংগঠন আর কোনো সহনশীলতা দেখাতে রাজি নয়। তাদের কথায় এমনই আঁচ পাওয়া যাচ্ছে। এদিকে আন্দোলনকারীরাও দিনে দিনে আরও বেশি সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবারের বাঁধভাঙা জনস্রোত ছিল এখন পর্যন্ত চলমান আন্দোলনে সবচেয়ে বেশি উত্তাল মুহূর্ত। তবে এই অবস্থা আর বাড়তে দিতে চায় না সরকার ও প্রশাসন। সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনকারীদের মাঝে। এতদিন সব পক্ষ তাদের বক্তব্যে পরিমিতি বজায় রেখেছিলেন। সংযত ছিলেন। সরকারদলীয় ব্যক্তিদের সঙ্গেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে চুক্তি


বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) তে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এফএসএসপি-এর অধীনে সম্প্রতি সমাপ্ত এলটিএফএফ-এর সাফল্যের উপর ভিত্তি করে, বাংলাদেশ ব্যাংক এখন বেসরকারি খাতের সংস্থাগুলি, প্রধানত রপ্তানিমুখী উৎপাদনশীল (ছোট, মাঝারি এবং বড়) সংস্থাগুলির জন্য দীর্ঘমেয়াাদী অর্থায়ন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেনবিস্তারিত পড়ুন
‘প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই ও প্রকল্পের ঘোষণা আসতে পারে’


চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৮ জুলাই) বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি ও অবকাঠামোগত উন্নয়নসহ বেশি কিছু খাতে দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও নতুন কিছু প্রকল্পেরও ঘোষণা আসতে পারে। সফরসূচি অনুযায়ী, ১০ জুলাই প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকেবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী


বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও বৈশ্বিক মানদণ্ডে গড়ে তোলার জন্য তাঁর সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমার বাবার হাতে গড়া সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের করার জন্য আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।” রবিবার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদরদপ্তরে এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দীর্ঘ একুশ বছর পর ’৯৬বিস্তারিত পড়ুন
প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের


সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান দ্যই কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। এরমধ্যেই নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুলহামিদ। খবর ইরান ইন্টারন্যাশনালের। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য্য হারিয়ে ফেলছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত। গত ২৮ জুন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন













