শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনে

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার, প্রশাসন ও সরকারদলীয় সংগঠন আর কোনো সহনশীলতা দেখাতে রাজি নয়। তাদের কথায় এমনই আঁচ পাওয়া যাচ্ছে। এদিকে আন্দোলনকারীরাও দিনে দিনে আরও বেশি সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবারের বাঁধভাঙা জনস্রোত ছিল এখন পর্যন্ত চলমান আন্দোলনে সবচেয়ে বেশি উত্তাল মুহূর্ত। তবে এই অবস্থা আর বাড়তে দিতে চায় না সরকার ও প্রশাসন। সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনকারীদের মাঝে। এতদিন সব পক্ষ তাদের বক্তব্যে পরিমিতি বজায় রেখেছিলেন। সংযত ছিলেন। সরকারদলীয় ব্যক্তিদের সঙ্গেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) তে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এফএসএসপি-এর অধীনে সম্প্রতি সমাপ্ত এলটিএফএফ-এর সাফল্যের উপর ভিত্তি করে, বাংলাদেশ ব্যাংক এখন বেসরকারি খাতের সংস্থাগুলি, প্রধানত রপ্তানিমুখী উৎপাদনশীল (ছোট, মাঝারি এবং বড়) সংস্থাগুলির জন্য দীর্ঘমেয়াাদী অর্থায়ন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেনবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই ও প্রকল্পের ঘোষণা আসতে পারে’

চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের চার‌ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে সোমবার (৮ জুলাই) বেইজিং যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সফ‌রে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি ও অবকাঠামোগত উন্নয়নসহ বেশি কিছু খাতে দুই দে‌শের ম‌ধ্যে ২০‌টি সম‌ঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও নতুন কিছু প্রকল্পেরও ঘোষণা আসতে পারে। সফরসূচি অনুযায়ী, ১০ জুলাই প্রধানমন্ত্রী চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। প‌রে দুই প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তি‌তে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকেবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও বৈশ্বিক মানদণ্ডে গড়ে তোলার জন্য তাঁর সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমার বাবার হাতে গড়া সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের করার জন্য আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।” রবিবার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদরদপ্তরে এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দীর্ঘ একুশ বছর পর ’৯৬বিস্তারিত পড়ুন

প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান দ্যই কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। এরমধ্যেই নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুলহামিদ। খবর ইরান ইন্টারন্যাশনালের।  তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য্য হারিয়ে ফেলছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত।  গত ২৮ জুন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন

বিশিষ্টজনরা বলেছেন, ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে চীন-ভারত স্বার্থের দ্বন্দ্বে বাংলাদেশকে না জড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত ‘বাংলাদেশ-ভারত-চীন সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শনিবার (৬ জুলাই) এসব কথা বলেন বক্তারা। একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, আইনজীবী ও গবেষক ড. ফারজানা মাহমুদ,বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন সোমবার

আগামীকাল সোমবার চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর এ সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে পশ্চিমা বলয়ের দেশগুলো। কারণ, বাংলাদেশের এই সফর দিয়ে এ অঞ্চলে বেইজিংয়ের ভবিষ্যৎ কৌশল কী হবে, তার একটি ধারণা পাওয়া যাবে। ঢাকার পশ্চিমা বলয়ের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় এ তথ্য জানা গেছে। ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন তিনি বেইজিংয়ে বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরবিস্তারিত পড়ুন

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের সতর্কসংকেত

ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে বজ্রবৃষ্টি অথবা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। রোববার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাবিস্তারিত পড়ুন

আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছোট শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শনিবার (৬ জুলাই) জাতির পিতার ছেলেবেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন’ ও ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ’৭৫- এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত, কিভাবে স্বাধীনতাবিস্তারিত পড়ুন

ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। এ দেশে বহু উন্নয়নে চীনের অবদান আছে। রাজধানীর বেইলি রোডে শনিবার (৬ জুলাই) শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির সম্পর্ক ভালো ছিল বলেই আমরা বাংলাদেশের সমান আরেকটি সমুদ্র পেয়েছি। সম্পর্ক ভালো ছিলবিস্তারিত পড়ুন