Archives
now browsing by author
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী


কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপূত্র নদী তীরবর্তী মানুষের কষ্টের শেষ নেই। এখানকার হাজার হাজার বন্যা কবলিত মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রোববার (৭ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টের পানি কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ধরলা ও দুধকুমার নদের পানি। জেলার ৯টি উপজেলার দুটি পৌরসভাসহ প্রায় ৬০টি ইউনিয়নের দুই লাখ মানুষবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার কমিটমেন্টের সোনালী ফসল পদ্মা সেতু: ওবায়দুল কাদের


পদ্মা সেতুর সুধী সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের সোনালী ফসল আজকের পদ্মা সেতু। তিনি বলেন, শেখ হাসিনার সাহস ও দূরদর্শিতা আমাদের জন্য একটি বিশাল সম্পদ এবং সংকটের মাঝেও তিনি অকুতোভয়ে এগিয়ে যান। শুক্রবার (০৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করতে চাইলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ববিস্তারিত পড়ুন
সরকারি অফিসের নতুন সময়সূচি


দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘণ্টা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে। আসছে ঈদুল আজহার পর থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারিবিস্তারিত পড়ুন
বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার


৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর ফ্লাইট নং ওভি-৪৯৭ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণসহ কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্নবিস্তারিত পড়ুন
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত


দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি। মাঝে কিছুদিন পানি কমতে শুরু করেছিল। কিন্তু গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত সোমবার থেকে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চারটি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত সোমবার দিন ও রাতে টানা বৃষ্টি হয়েছে সিলেটে। গতকাল মঙ্গলবার সকালেও বেশ কিছু সময় বৃষ্টি হয়। এ কারণে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, পিয়াইনসহ প্রতিটিবিস্তারিত পড়ুন
বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ৭৯ বছর বয়সী খালেদাবিস্তারিত পড়ুন
এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে


তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের ঘোষণা হবে । মঙ্গলবার (২ জুলাই) এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কয়েক দফায় বাড়ানো হয় এলিজির দাম। পরে গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে মূল্য ৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৪২ টাকা। এরপর ২ মে আরও ৪৯ টাকা কমিয়েবিস্তারিত পড়ুন
সরকারি কর্মকর্তাদের তৈরি হচ্ছে তালিকা


পরিচয় গোপন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে বসেছে রাজাকার, আলবদর ও আলসামসের কর্মকর্তাদের সন্তান-স্বজনরা। ছাত্র অবস্থায় শিবির ও ছাত্রদল করেছেন, এমন অনেকেই এখন বড় আওয়ামী লীগের। আবার অনেকে পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে নিয়ে সরকারের কাছ থেকে সর্বাধিক সুযোগ-সুবিধাও নিয়েছেন। তারা একদিকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন, অন্যদিকে দেশে-বিদেশে তথ্য ফাঁস করছেন সরকারকে বেকায়দায় ফেলতে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে এই কাজ করছেন অনেকে। তারা পদোন্নতি ওবিস্তারিত পড়ুন
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে


নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং দশম শ্রেণির পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। কিছু সংশোধন প্রস্তাবসহ এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নের প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য— এই সাতটি স্কেল বা ধাপকে বোঝাতে ইংরেজি বর্ণমালা (অ্যালফাবেট) ব্যবহার করা হবে। এ মূল্যায়ন পদ্ধতিতে কোন শিক্ষার্থী কোন ধাপে আছে তা জানা যাবে। শুরুতে ওই সাতটি স্তরের ঘর ভরাট করে বিষয়ভিত্তিকবিস্তারিত পড়ুন
এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী


এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। আজ সোমবার তিনি এই পদে যোগ দেন। এসএমই ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও নর্দান ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন। প্রায় ৩১ বছরের সরকারি কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্নবিস্তারিত পড়ুন













