সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতীয়

 

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা অগ্রহণযোগ্য এবং এটি দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ‘সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।’ সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। ঠাকুরগাঁও সীমান্ত হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি এটার অপেক্ষা করছি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কনফার্ম (চূড়ান্ত) করলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব। যখন বলা হতো ভারতের সঙ্গে সোনালী অধ্যায় চলছে, তখনো ঠিক একই ঘটনা চলছিল। কাজেই এটার কোনো পরিবর্তন হয়নি। এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে।’ সীমান্তে বাংলাদেশি হত্যা উস্কানিমূলক কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যখন সোনালী সম্পর্ক বলা হয়েছে তখনো একই ঘটনা ঘটেছে। আলাদা করে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য বিষয়। তখনো অগ্রহণযোগ্য, এখনো অগ্রহণযোগ্য।’ তৌহিদ হোসেন বলেন, ‘সীমান্ত হত্যা যেটা হয়, সেটা দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না। মানুষের বিষয় আছে। একটি মানুষ যখন সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটার প্রতিক্রিয়া হয় এবং সেটা একটা ন্যারেটিভ হয়; এটা আমরা চাই না।’ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, উনি যেটা বলেছেন সেটাই একচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই। সেটা অবশ্যই সার্বভৌম সমতার ভিত্তিতে এবং আমরা চাই যে, সম্পর্ক একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই। দুই পক্ষের সম্পর্কের ভিত্তিতে।’ সীমান্ত সংলগ্ন ভারতের দুটি রাজ্যে নানারকম অস্থিরতা যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সীমান্তে বাড়তি সর্তকতা জারি করেছে কিবিস্তারিত পড়ুন

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। সোমবার ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ,বিস্তারিত পড়ুন

দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ‘উপহার’ সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনবিস্তারিত পড়ুন

শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর শাহবাগ মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে তানিয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীরবিস্তারিত পড়ুন

ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ

আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক ও দুজন প্রতিনিধিবিস্তারিত পড়ুন

বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এইবিস্তারিত পড়ুন

১৩ বছর পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা বুধবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমীরে জামায়াত বলেন,বিস্তারিত পড়ুন

সরকার নয়, বিটিভিকে জনগণের মিডিয়া হতে হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিটিভিকেবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এসময় তিনি খালেদার জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবরবিস্তারিত পড়ুন