যুক্তরাজ্যে এতিহাসিক পরাজয় বরণ করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির কেয়ারি স্টারমার। ভোটগ্রহণ শেষে শুক্রবার ফল ঘোষণাবিস্তারিত পড়ুন
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের (জাতীয় উদ্ভিদ উদ্যান) প্রবেশ মূল্য এক লাফে বাড়িয়ে আগের দামের পাঁচ গুণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রানিং কমিউনিটি। শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। চট্রগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকেবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী, নুন খাওয়া ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বিস্তারিত পড়ুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিবিস্তারিত পড়ুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। ২০ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন। আর চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন—শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে কোথায় আজ স্বাধীনতা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিকদল নেতা সুমন ভূঁইয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্রমিক দল ঢাকা মাহনগরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়পাল্টন থেকে শুরু হয়ে কাকরাইল—ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। রিজভী বলেন, যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায়? ৩০ লক্ষ মা—বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটা আজ কোথায়? আজকে ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয়। এই লজ্জা আজকে এই জাতির। এই কাজ বেগম খালেদা জিয়া করেননি। রিজভী আরও বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম ৩২০ টাকা, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। তিনি বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারী কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজীর—আজিজদের শুধু এক/দুই কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয়বাংলা শ্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন। রিজভী আহমেদ বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে। সুমন ভুঁইয়াদের কারাগারে নিলে সবুজরা রাজপথে বের হবে। হামলা—মামলা—গ্রেপ্তার—নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার মূয়ুর সিংহাসন লুটেপুটে ভেঙে চুরমার করে দেবে জনগণ। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার—মুসোলিনিরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন। সুমনসহ সব রাজবন্দির মুক্তি দিন। এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সুমনদের গ্রেপ্তার করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবেন না। ষড়যন্ত্র করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবেন না। অচিরেই আপনার তক্তে তাউস ভেঙে চুরমার হয়ে যাবে। জনগণ আপনাদের ক্ষমতা থেকে টেনে নামাবে। তিনি অবলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সুমনের মুক্তি দাবি করেন। মিছিলে আরও অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মামুন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ওলামা দলের আহবায়ক সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক রানা, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, শ্রমিক দলের সবুজ, শাহআলম, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের ডা. আউয়াল, মাসুদুর রহমান, রাজু আহমেদ, ইমাম হোসেনসহ শ্রমিক দলের পাঁচ শতাধিক নেতাকর্মী।
রাজধানীর পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায় ‘সাইম লিমা’নামে একটি ভবনের গ্যারেজে মালিকের গাড়িচাপায় দারোয়ান নিহত হওয়ার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন নিহত ফজলুলবিস্তারিত পড়ুন
ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গুলশান থানার মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদ ও কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত এই আদেশ দেন। খন্দকার মোশতাক আহমেদের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ সব তথ্য জানান। তিনি বলেন, ‘আজ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। বাদী সাইফুল ইসলাম পুনরায় নারাজি দরখাস্ত দিয়েছিলেন। আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একইসঙ্গে বাদী সাইফুল ইসলামের নারাজি দরখাস্ত নামঞ্জুর করেছেন। ফলে খন্দকার মোশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী মামলা থেকে অব্যাহতি পেলেন।’ গত ১৪ মার্চ মামলাটিতে আসামিদের অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুর ইসলামের নারাজি আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ওইদিন নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। ২ জুন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনেও খন্দকার মোশতাক আহমেদ ও ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। গত বছরের ১ আগস্ট আদালতে মামলাটি করেন তিশার বাবা। আদালত বাদীর জবানবন্দি নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলার আদেশ দেন। মামলায় মোশতাকের সঙ্গে আসামি করা হয় ফাওজিয়া রাশেদীকে। পরে মামলা দায়েরে তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা। গত ৩ মার্চ পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন মামলার বাদী।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর রক্তাক্ত হামলা করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিববিস্তারিত পড়ুন