শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ১৪ আগস্ট ধার্য করেছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) বৃহস্পতিবার এ আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ মামলা করে। আসামিদের মধ্যে অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন আজ বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের জামিনের মেয়াদ বাড়িয়েছেন। পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৪ আগস্ট। গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এই মামলায় ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। ২০২১ সালের ১ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। গত বছরের ৬ জুন মামলায় অভিযোগ গঠন করা হয়। গত বছরের ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৯ নভেম্বর। গত ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় অভিযোগ আনা হয়, শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয়নি। এতে আরও অভিযোগ করা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সমাধানবিস্তারিত পড়ুন
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।বিস্তারিত পড়ুন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় নতুন করে আরও কয়েকজনের নাম পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাদের গ্রেপ্তারে মাঠে কাজবিস্তারিত পড়ুন
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার শূরসহ অধিদপ্তরের তিন কর্মকর্তার বিরুদ্ধে চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। অন্য দুই আসামি হলেন, ডা. মো. আনিছুর রহমান ও অসিম কুমার দাস। বৃহস্পতিবার একই দপ্তরের চিফ সাইন্টিফিক অফিসার (পরিচালক) ডা. আজিজুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ দিন বাদী পক্ষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ, সাইদুর রহমান সেলিম এবং জানোকি শুনানিতে অংশ নেন। মামলার অভিযোগে আজিজুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনের মতো যথানিয়মে অফিস করার জন্য গত ২৪ জুন সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা হন। এরপর কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝ বরাবর আনিছুর রহমান ও অসিম কুমার দাস পূর্ব থেকেই দেশীয় অস্ত্র নিয়ে বাদীর গাড়ির গতিরোধ করেন। এরপর তারা আজিজুলকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। তিনি গাড়ি থেকে নামলেবিস্তারিত পড়ুন
বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সঙ্গে কাজ করতে চীনের আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়ান ওয়েন। তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাববিস্তারিত পড়ুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে।