শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তরুণী গণধর্ষিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)।

রোববার রাতে কটিয়াদীর চারিপাড়া ও পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামে তাকে পালাক্রমে ধর্ষণ করে চার যুবক।

কটিয়াদী থানায় একটি মামলা করেছে ওই তরুণী। সোমবার এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে কটিয়াদী পৌর এলাকার সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সন্ধ্যায় মেয়েটি প্রেমিকের সঙ্গে দেখা করতে কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া এলাকায় যায়।

রাত সাড়ে ৭টার দিকে মেয়েটির মোবাইলে চার্জ নেই দেখালে তাকে রাস্তায় দাঁড় করিয়ে ভোগপাড়া একটি দোকানে যায় সোহাগ। এসময় সেলিম (১৮) ও সোহেল (২০) নামে দুই যুবক মেয়েটিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে আচমিতা ইউনিয়নের চারিপাড়া নামক স্থানে নিয়ে ধর্ষণ করে।

রাতে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামে কামরুজ্জামানের বাড়িতে নিয়ে সেলিম, সোহেল, কফিল উদ্দিন (২৫), সিরাজ উদ্দিন (২৭) তাকে আবার পালাক্রমে ধর্ষণ করে।

সোমবার ভোরে সেলিম ও সোহেল মোটরসাইকেলে করে মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাওয়ার সময় কটিয়াদী জনতা ব্যাংকের সামনে এসআই মঈন উদ্দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। মঈন উদ্দিন পুলিশের লোক বুঝতে পেরে ধর্ষিতা তাকে ঘটনাটি বলে।

পুলিশ তাৎক্ষণিক সোহেল ও সেলিমকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে আহুতিয়া গ্রাম থেকে কফিল উদ্দিন ও সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মইন উদ্দিন বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।

কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহ বলেন, অভিযান চালিয়ে ধর্ষকদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত