পশুর হাটে হামলা যুবলীগের কর্মীসহ দুজন নিহত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিষপুর এলাকায় পশুর হাটে আজ সোমবার বিকেলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগের এক কর্মী ও এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত ব্যক্তিরা হলেন যুবলীগকর্মী জাহাঙ্গীর আলম ও পথচারী কবীর হোসেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার হরিষপুর বাতেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর ডা. মহসিন জানান, বিকেলে সন্ত্রাসী মিশু বাহিনীর লোকজন পশুর হাটের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবলীগকর্মী জাহাঙ্গীর ও পথচারী কবীর নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













