বাস মালিকদের ধর্মঘট অটোরিকশা বন্ধের দাবিতে
মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলারসহ তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট ডেকেছে বরিশাল বাস মালিক সমিতি। আজ সোমবার সকালে এর সঙ্গে একাত্ম হয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
জেলা বাসস্ট্যান্ডে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ঝালকাঠি থেকে ঢাকা, বগুড়া, পাবনা, ফরিদপুরসহ দূরপাল্লার আট রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তবে ঝালকাঠি থেকে রাজাপুর ও পিরোজপুর রুটে বাস চলাচল করছে।
ঝালকাঠি-বরিশাল রুটে বাসগুলো ঝালকাঠি থেকে ছেড়ে কালিজিরা পর্যন্ত চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মাঝপথে নামিয়ে দেওয়ায় বাধ্য হয়ে তাঁরা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহন মোটরসাইকেলে যাতায়াত করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলারসহ সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল বন্ধ না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













