শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহিষে ধানক্ষেত খাওয়া নিয়ে ঝগড়ায় দুই ভাইয়ের মৃত্যু

মহিষের ধানের ক্ষেত নষ্ট করা নিয়ে ঝগড়ার জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শহিদ হাওলাদারের মৃত্যু হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় ২৬ জুন (সোমবার) সন্ধ্যায় তার ছোট ভাই কৃষক জাফর হাওলাদারের মৃত্যু হয়েছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে জাফর হাওলাদারের পালিত মহিষ তার চাচাতো ভাই মালেক হাওলাদারের ক্ষেত নষ্ট করলে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। ২৬ জুন সন্ধ্যায় মালেকের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাফরের বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুসাই হাওলাদারের ছেলে জাফর হাওলাদার মারা যায়।

তিনি আরও জানান, আহত আরও ৫ জনের মধ্যে নিহতের বড়ভাই শহীদ হাওলাদার (৪০), তার স্ত্রী রীনা বেগম (৩২), রিফাত (১৩), হাবিব হাওলাদার (৩৫) ও অপর পক্ষের মো. আলমগীর হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শহিদ হাওলাদার সোমবার মৃত্যুবরণ করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসন আরও বলেন, এ ঘটনায় জাফর হাওলাদারের মৃত্যুর পরই মামলা দায়ের করা হয়। মামলায় শহিদ হাওলাদারের হাসপাতালে ভর্তির বিষয়টিও উল্লেখ ছিল। তাই নতুন করে আরেকটি মামলা না হলেও আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা