ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২


ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বাইপাস এলাকায় ময়নার মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুই নারী। এসময় গুরুতর আহত হয়েছে আরো ২০ জন।
সোমবার (৩ জুলাই) দুপুরে কেওয়াটখালী বাইবাস এলাকার ময়নার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারীর মধ্যে রুবাইয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বাইপাস ময়নার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। অপরটি দুমড়ে-মুচরে যায়। এতে দুই বাসের সকল যাত্রিই আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ২২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত এক নারীকে (৪০) মৃত ঘোষণা করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবাইয়া (৩৫) নামে আরো এক নারী মারা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













