বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলন্ত বাসে গণধর্ষণ হাত-পা বেঁধে !

চলন্ত বাসে পোশাক শ্রমিকের হাত-পা বেঁধে ওই বাসের চালকসহ তিনজন ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে অন্যতম আসামি আটক খালেক মিয়া ভুট্টু। শনিবার ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ধনবাড়ী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় অপর দুই আসামি বাসটির চালক হাবিবুর রহমান নয়ন (২৮) ও সুপারভাইজার রেজাউল করিম জুয়েল (৩২)শনিবার বিকালে তিন দিনের রিমান্ড দেয় আদালত। টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুনা ফেরদৌস এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ডাক্তারি পরীক্ষায় ওই পোশাকশ্রমিককে গণধর্ষণ করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন এ খবর জানান।

বৃহস্পতিবার গাজীপুর থেকে ওই পোশাকশ্রমিক খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী বেড়াতে যায়। পরে শুক্রবার সকালে গাজীপুরের উদ্দেশে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে বিনিময় পরিবহনের একটি বাসে উঠে। এ সময় বাসটির চালক ও ৪ স্টাফ তাকে একাই নিয়ে রওনা হয়। পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে। এ সময় ওই পোশাকশ্রমিক জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর ও সব জানালা-গ্যাট বন্ধ করে দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে একে একে বাসের চালকসহ ৩ জন তাকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যায়।

শুক্রবার রাতে ধর্ষিতার স্বামী ধনবাড়ি থানায় ৯ জনকে আসামি করে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাসের চালক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েল ও হেলপার আব্দুল খালেক ভুট্রকে ধনবাড়ি সদর থেকে গ্রেপ্তার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত