১৫ লাখ ইয়াবা উদ্ধার


চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় পাঁচ মিয়ানমার নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার ভোরে এসব ইয়াবা উদ্ধারসহ ওই ব্যক্তিদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে মায়ের দোয়া নামের একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা বড়িসহ ১২ জনকে আটক করা হয়।
তাঁদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। মমতাজ নামের এক ব্যক্তি এসব ইয়াবা মিয়ানমার থেকে নিয়ে আসছিলেন। র্যাবের হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা।
এর আগেও একই ট্রলারে করে চক্রটি আরো ৩০ লাখ ইয়াবা পাচার করেছে বলে দাবি র্যাবের।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













