যানবাহনের চাপ কমেছে চট্টগ্রাম মহাসড়কে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে। এখন অনেকটাই স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন। তবে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ওয়েট স্কেল অতিক্রম করার সময় প্রায় এক কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলছে। এ ছাড়া মহাসড়কের কুমিল্লা অংশে আজ শনিবার ভোর থেকে এখন পর্যন্ত কোনো যানজট নেই।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল সম্পূণ নিষিদ্ধ হওয়ায় গত দিনের চেয়ে আজ যানবাহনের চাপ কমে গেছে।
ওসি আরো জানান, সেতুর টোলপ্লাজায় ওয়েট স্কেল অতিক্রম করার কারণে দাউদকান্দি ও তালতলি এলাকা পর্যন্ত এক কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও গাড়ি থেমে নেই।
এ ছাড়া মহাসড়করে পাশে গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকাসমূহে যান চলাচল স্বাভাবিক আছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













