আওয়ামী লীগ থেকে মীরুর বহিষ্কারের চিঠি কারাগারে


সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কারের চিঠি তার কাছে পৌঁছেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের মাধ্যমে এ চিঠি কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়।
রাতেই মীরুসহ তার সহযোগী নাসিরকে পত্রটি দেয়া হয় বলে কারাগার সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের জেলা কার্যালয় সূত্র জানায়, সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক মীরু এবং তার সহযোগী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়।
কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বহিষ্কারাদেশ পত্রে ১৫ কর্মদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। জেলা আওয়ামী লীগ বুধবার চিঠি পায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জরুরি সভা শেষে এটি কারাগারে পাঠানো হয়।
সিরাজগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক আলম মামুন শুক্রবার বিকালে জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিঠিটি মিরুর কাছে পৌঁছে দেয়া হয়েছে। তার রিসিভ করা চিঠিটি শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মীরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













