আবার পানিতে ভাসবে টাইটানিক!


জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবির কথা মনে আছে? ১৯৯৭ সালে নির্মিত ওই ছবির বদৌলতে সবাই বেশ ভালোভাবেই পরিচিত হয়েছিলেন টাইটানিক জাহাজটির ডুবো যাওয়ার দৃশ্যের সঙ্গে।
১৯১২ সালে প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক। ওই দুর্ঘটনায় ঠান্ডায় ও পানিতে ডুবে মারা যায় জাহাজটির এক হাজার ৫০০ যাত্রী।
সেই টাইটানিককে আবার ফিরিয়ে আনছে চীন। হুবহু একই নকশায় তৈরি এবারের টাইটানিক কিন্তু জলযাত্রায় নামবে না। সেটি স্থায়ীভাবে ভেড়ানো থাকবে চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের জলাশয়ে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে এই নয়া টাইটানিক নির্মাণের কাজ।
২৬৯ মিটার দৈর্ঘ্যের জাহাজটি তৈরি হচ্ছে একান্তই দর্শনার্থীদের আকর্ষণের জন্য। টাইটানিকের অভ্যন্তরীণ ভাগের কিছু মূল নকশার সঙ্গে হুবহু মিল রাখা হবে এই চীনা প্রতিরূপে (রেপ্লিকা)। সেখানে থাকবে একটি বলরুম, থিয়েটার, সুইমিংপুল ও প্রথম শ্রেণির কামরা। আর একবিংশ শতাব্দীর সংযোজন হিসেবে থাকবে ওয়াই-ফাই সুবিধা।
২০১৪ সালেই এই নয়া টাইটানিক নির্মাণের পরিকল্পনা করে চীন। ওই সময় এর নির্মাণ খরচ ধরা হয়েছিল প্রায় এক হাজার কোটি টাকা (১১৫ মিলিয়ন মার্কিন ডলার)।
তবে নতুনভাবে টাইটানিক নির্মাণের উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও ২০১২ সালে অস্ট্রেলিয়ার কোটিপতি ক্লাইভ পালমার টাইটানিকের প্রতিরূপ তৈরির ঘোষণা দেন। সেটি নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













