সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“আমি যৌন হেনস্তার শিকার হয়েছিলাম ছোটবেলায়” অক্ষয় কুমার

নায়িকারা যৌন হেনস্তার বিষয়ে সচেতনতা ছড়াতে উদ্যোগী হয়েছেন৷ এককালে লজ্জায় যা চেপে রেখেছেন, এখন তা বলতে দ্বিধা করছেন না তাঁরা৷ কেননা যত চুপ করে থাকা, তত পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে৷ আর তাই কথা বলেই পরিস্থিতি বদলের ডাক দিয়েছেন অনেকেই৷ তবে এই ব্যাপারে উদ্যোগ বেশি নায়িকাদেরই৷ কেননা অল্প বয়সে নারীদেরই যৌন হেনস্তার শিকার বেশি হতে হয় ৷ তাই সোনম কাপুররাই এ নিয়ে
সরব৷ তবে এই ব্যাপারে এবার মুখ খুললেন অক্ষয় কুমারও৷ বলিপাড়ার খিলাড়ি জানিয়ে দিলেন, ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনিও৷

মানব পাচার নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন অক্ষয় কুমার৷ সেখানেই এই অভিনেতা জানান, শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকেও৷ তখন তাঁর বয়স ছয় বছর৷ সে সময় এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় লিফটম্যান তাঁর শরীরে আপত্তিজনকভাবে হাত দিয়েছিল৷ ঘটনার আকস্মিকতায় তিনিয় বেশ কুঁকড়েই গিয়েছিলেন৷ কিন্তু মা-বাবাকে পুরো ঘটনা খুলে বলতে পেরেছিলেন৷ পরে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয় ওই লিফটম্যানের বিরুদ্ধে৷

অক্ষয় জানান, যৌন হেনস্তার কথা সব সময়ই খুলে বলা উচিত৷ কেননা না বললে তা আরও খারাপ দিকে গড়াবে৷ লজ্জায় চেপে না থেকে বরং বলে ফেলতে পারলেই সমস্যা দূর হয় এবং আজকের সমাজে যা ক্রনিক রোগে পরিণত হয়েছে, তা সচেতনতা ছড়ানোর মাধ্যমেই দূর করা সম্ভব৷

এ নিয়ে দীর্ঘদিন সরব কালকি কোয়েচলিন-সোনম কাপুররা ৷ নিজেদের জীবনের কথা সামনে এনেই এই ধরনের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাঁরা৷ এবার সে প্রতিবাদে শামিল হলেন অক্ষয়ও৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প