আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত নারী নিহত
আশুলিয়ার জামগড়া এলাকায় বাস চাপায় এক নারী নিহত হয়েছে। নিহতের মরদেহ সাভার হাইওয়ে থানা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
শুক্রবার সকাল বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় এই সড়ক র্দুঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মহাসড়কের পাশ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কোন পরিচয় পাওয়া যায়নি। রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাস ঐ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা তিনি। বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে নারীর পোশাক ও হাতে পড়া শাখা দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত নারী হিন্দু সম্প্রদায়েরের ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













