সেই গৃহকর্মী মারা গেছে
চট্টগ্রাম : নগরীর কোতয়ালী থানার হাজারীগলিতে নির্মাণাধীন ভবন থেকে পরে গুরুতর আহত গৃহকর্মী বুলবুল (১৪) মারা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।
তিনি বলেন, ‘রাত ১১টার দিকে বুলবুল পাঁচতলার উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার পরে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
কোতোয়ালী থানার এসআই মোস্তফা কামাল বলেন, ‘হাজারীগলিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় এক গৃহকর্মীকে হাসপাতাল ভর্তি করা হয়। স্থানীয়রা বলছে ওই কিশোরীকে ভবনের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তেমন কোন আলামত পায়নি। আমাদের অনুসন্ধান চলছে।’
স্থানীয় সূত্র জানায়, নিহত কিশোরী স্থানীয় বাসিন্দা সুবিমল কান্তি দাশ ও পান্না ধর দম্পতির বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













