বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ইরানিরা মুসলমান নয়’

সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ বলেছেন, ইরানিরা মুসলমান নয়। মঙ্গলবার মক্কা ডেইলি নামে স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেছেন।

মাত্র এক দিন আগে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের সমালোচনা করেছিলেন। তিনি মুসলমান দেশগুলোকে সম্বোধন করে বলেছেন, মুসলিম বিশ্বের সরকার ও জাতিগুলোসহ সবার উচিত সৌদি শাসকগোষ্ঠীকে ভালোভাবে চেনা। এই শাসকগোষ্ঠী মুসলিম বিশ্বে যে অপরাধযজ্ঞ করেছে সে কারণে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে না। তাদের উচিত দুই পবিত্র স্থান তথা হারামাইন শরিফাইন ও হজ পরিচালনার ব্যাপারেও মৌলিক চিন্তাভাবনা করা।

সৌদি গ্রান্ড মুফতি ইরানিদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে তারা মুসলমান নয়। তারা পারসিক পুরোহিতদের সন্তান এবং মুসলমানদের, বিশেষ করে সুন্নিদের প্রতি তাদের শত্রুতা অনেক পুরনো।’

গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে ২ হাজার ২৯৭ জন হাজির মৃত্যু হয়। এদের মধ্যে ৪৬৪ ইরানের নাগরিক। এ ঘটনার পর সৌদি হজ ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা করে ইরান। ওই সময় ইরান পরবর্তী হজে মক্কায় বিক্ষোভ করার অনুমতি দাবি করে। তবে সৌদি সরকার তাদের এ দাবি প্রত্যাখান করে। এ ঘটনার পর চলতি বছরের হজ বর্জনের ঘোষণা দেয় তেহরান। প্রায় তিন দশক পর এবারই প্রথম হজে ইরানের কোনো নাগরিক অংশ নিচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প