সোমবার, আগস্ট ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উত্তর কোরিয়ার সঙ্গে ভিসামুক্ত চুক্তি বাতিল মালয়েশিয়ার

উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাইয়ের হত্যাকাণ্ডের জেরে পিয়ংইয়ংয়ের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করেছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার এই পদক্ষেপের ফলে দেশ দুটির মধ্যে চলমান কূটনৈতিক বিরোধ আরো গভীর হল। বৃহস্পতিবার দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা একথা জানিয়েছে।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, ভিসা চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত ৬ মার্চ থেকে কার্যকর হবে। তখন থেকে উত্তর কোরীয়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ভিসা নিতে হবে।

১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিম জং ন্যামের হত্যাকাণ্ডের আগে দেশ দুটির মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছিল। এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়া অভিযোগ করে আসছে, এর পেছনে উত্তর কোরিয়ার মদত রয়েছে। উত্তর কোরিয়া কোন ধরনের ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবি জানান। অপরদিকে এই দাবি নাকচ করে দেয় মালয়েশিয়া।

ভিসামুক্ত চুক্তির আওতায় দেশ দুইটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারত। এই চুক্তির আওতায় দ্বিপক্ষীয় বাণিজ্যও ছিল। বিশ্বের যে কয়েকটি দেশ উত্তর কোরিয়াকে ভিসামুক্ত যাতায়াতের সুবিধিা দিয়ে থাকে মালয়েশিয়া ছিল তাদের মধ্যে অন্যতম। এই ভিসামুক্ত চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছিল। মালয়েশিয়া পাম তেল ও রাবার রপ্তানি করে উত্তর কোরিয়াতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প