এই মাএ পাওয়াঃ- খাদিজার অবস্থা আগের থেকে ভালোঃ চিকিৎসক


সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান চিকিৎসকরা।
গত মঙ্গলবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন খাদিজা বেগম নার্গিস। ওই দিন অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যাবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেলে ৭২ ঘণ্টা পূর্ণ হয়। কিন্তু চিকিৎসকরা তার আগেই জানান, আরো কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
গত ৩ অক্টোবর (সোমবার) বিকেলে পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সবার সামনেই খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। খাদিজাকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার রাতেই তাঁকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর খাদিজাকে আইসিইউতে রাখা হয়।
সিলেটের খাদিজার পর এবার লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













