বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওষুধের বোতলে কাঠের গুড়া !

দেশের নামিদামী ওষুধ তৈরির প্রতিষ্ঠান স্কায়ারের এ্যালমেক্স কৃমিনাশক ওষুধের বোতলের মধ্যে কাঠেরগুড়া আকৃতির ময়লা পাওয়া গেছে। আর এটা যাচাই-বাছাই ও ব্যবসায়ীকে ফেরত দিতে এসে ঔষধ কোম্পানীর লোকজনের হাতে ক্রেতা হলেন লাঞ্ছিত। ওই কোম্পানীর ম্যানেজার ক্রেতাকে পুলিশে দেওয়ার হুমকিও দিলেন। গতকাল শনিবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ফার্মেসী রোডস্থ আরিফ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে।

ভূক্তভোগী মনিরুজ্জামান হাওলাদার জানান, আমি গত ৩ দিন আগে আমার দুটি শিশু বাচ্চাকে (১৬ মাস ও ৫ বছর) কৃমিনাশক ওষুধ খায়ানোর জন্য আরিফ মেডিকেল হল থেকে এ্যালমেক্স নামের দুটি ওষুধের বোতল ক্রয় করে বাসায় নিয়ে রাখি। ২ জুন শুক্রবার রাতে শিশুদের ওষুধ খাওয়ানোর জন্য একটি বোতলের মুখ খুলে দেখি কাঠেরগুড়ো আকৃতির ময়লা। এরপর অপর বোতল খুলে দেখি ঔষধ ঠিক আছে। মেয়াদের দিকে তাকিয়ে দেখি সেটাও ঠিক আছে, তারপরেও মনে সন্ধেহ থেকে গেল। সকালে ওই দেকানে ওষুধ ফেরত দিলাম।

দোকানী আরিফ আমাকে ওষুধ পরিবর্তণ করে ভালো দুটি বোতল দিলেন। সাথে-সাথে আরিফ ওষুধ কোম্পানীর লোকজনদের সংবাদ পাঠালেন। দুপুরের দিকে স্কয়ার ওষুধ কোম্পানীর সেলসম্যান নিজাম উদ্দিন ও এরিয়া ম্যানেজার আবুল কালম আজাদ ওই ফার্মেসীতে আসলে আরিফ আমাকে তার দোকানে যাওয়ার জন্য মোবাইল করেন। আমি সেখানে গিয়ে কোম্পানীর লোকজনদের কাছে জানতে চাই এগুলো নষ্ট আপনারা খেয়াল করবেন না? এগুলো খাইলে পরে বাচ্চা তো মারা যাইতো ? এসময় সেলসম্যান নিজাম উদ্দিন আমার সাথে চড়া ভাষায় কথা বলেন। এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ বলে আপনি বাড়িতে বসে এগুলো বোতলে ঢুকিয়ে নিয়ে এসেছেন। আপনাকে এখন পুলিশে ধরিয়ে দেব। এসময় স্থানীয় বিভিন্ন দোকানীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মনিরুজ্জামান মঠবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিসে সহকারি মহরার হিসেবে কাজ করেন।

আরিফ মেডিকেল হলের স্বত্তাধিকারী মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওষুধে হয়তো বা হাওয়া ঢুকে নষ্ট হতে পারে। এজন্য কোম্পানীর লোকজনদের থাকবে শান্তনা মূলক কথাবর্তা। কিন্তু সেলসম্যান নিজাম উদ্দিন ও এরিয়া ম্যানেজার আবুল কালম আজাদ যেটা করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক।

এরিয়া ম্যানেজার আবুল কালম আজাদ বলেন, আমাকে ওষুধের বোতলে কাঠেরগুড়ো আকৃতির ময়লা দেখানো হয়েছে। আমরা তো চাকরি করি, আমরা ঔষধ তৈরী করি না। কিভাবে এটা হলো তা আমাদের জানা নেই। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো। ক্রেতা মনিরুজ্জামানকে পুলিশে দেওয়ার কথা স্বীকার করে জানান, তিনি আমার ওপর দু’বার হামলার চেষ্টা করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত