বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কান্নাকাটির জন্য দুধে বিষ মিশিয়ে শিশুপুত্র হত্যা!

বেশি কান্নাকাটি করায় দুধের সঙ্গে বিষ মিশিয়ে নিজের আট মাসের শিশুপুত্রকে হত্যা করলেন মা সাদিয়া আক্তার বীথি (২১)।

বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার শিশুর বাবা হারুন অর রশীদ বাদী হয়ে মামলা করেছেন। এরপর শিশুটির মাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত শিশুর নাম আদনান লাবীব সাদ। সে ওই গ্রামের হারুন অর রশীদের ছেলে।

হারুন অর রশীদ বলেন, বুধবার রাতে এশার নামাজ শেষে বাজার ঘুরে সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরেন তিনি। তার ঘরের আলো বন্ধ ছিল। তাদের শিশু সন্তান দু’বার বমি করেছে বলে তার স্ত্রী বীথি তাকে জানায়।

তিনি বলেন, শুক্রবার চিকিৎসকের কাছে নেয়ার কথা বলে তিনি শুয়ে পড়েন। তারপরও সন্তানের গায়ে হাত বুলিয়ে দেহ ঠাণ্ডা লাগছে বলে আলো জ্বালিয়ে দেখতে বলেন স্ত্রী বীথি। তিনি আলো জ্বালিয়ে দেখেন নিথর দেহ সন্তানের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এসময় কীটনাশকের গন্ধ পাওয়া যায়।

শিশুর বাবা বলেন, ‘বাবা মারা যাওয়ার পর বাবা পেয়েছিলাম। কী দোষ ছিল আমার আট মাসের শিশু সন্তানের। এবার আমাকে বাবা হারা করল আমার স্ত্রী।’

শিশুটির দাদা আছমত আলী বলেন, বাড়ির উঠোনের এক কোনায় আয়রন ট্যাবলেটের বোতল দেখে তা হাতে নিয়ে দেখেন কীটনাশকের গন্ধ। ওষুধ মনে করে কীটনাশক খাইয়ে ফেলেছে বলে বীথি জানায়।

বীথির শাশুড়ি হামিদা বেগম জানান, এর আগেও বীথি বিষ খাইয়ে আমার নাতিনকে হত্যার কথা বলেছিল। আট মাস আগে আমার ছেলের সঙ্গে মনোমালিন্য নিয়ে ঢিল ছুঁড়ে মোবাইল ভেঙে ফেলেছিল।

শ্রীপুর থানার এসআই সৈয়দ অজিজুল হক বলেন, বেশি কান্না করায় দুধের সঙ্গে বিষ মিশিয়ে শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে বীথি। শিশুর মা স্বামীকে নিয়ে আলাদা সংসার করতে চেয়েছিল।

শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত