বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সুইডিশ রাষ্ট্রদূত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই ইয়োহান ফ্রিসেল।

আজ রোববার বিকেল ৫টার কিছু আগে সুইডেনের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে পৌঁছান। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেরিয়ে যান সুইডিশ রাষ্ট্রদূত।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক ঘণ্টারও কিছু বেশি সময় বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত আছেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) ও ছায়ামন্ত্রীসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

এর মধ্যে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রূপা হক, ছায়া স্বাস্থ্যসচিব জনাথন এসওয়ার্থ এবং সাবেক মন্ত্রী ও চিফ হুইপ ড্যামি রোজিসহ এলএফবির তিনজন নির্বাহী সদস্য এবং চারজন ব্যবসায়ী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী