খালেদা সহায়ক সরকারের নামে সাহায্যকারী সরকারের প্রস্তাব দিচ্ছেন : তথ্যমন্ত্রী


সহায়ক সরকারের নামে খালেদা জিয়া আসলে বিএনপি-জামায়াতকে সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব দিচ্ছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,‘নির্বাচনের সময় কোনও দলকে সাহায্য করার সরকার বাংলাদেশে আর গঠিত হবে না।’ শনিবার (১৭ জুন) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,‘বিএনপি এবং খালেদা জিয়া মনে করছে, তারা অংশ নিলে নির্বাচন হালাল হবে, আর অংশ না নিলে নির্বাচন বানচাল হবে। কিন্তু অতীত বলছে তা হয় না।’
তিনি আরও বলেন,‘নির্বাচন হালালের সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার বিএনপি বা খালেদা জিয়ার নেই। সুতরাং নির্বাচন করলে করেন, না করলে নির্বাচনকে জিম্মি করার দিন আর নেই। যথা সময়েই নির্বাচন হবে।নির্বাচনটা উনার উদ্দেশ্য নয়। উনার উদ্দেশ্য যে কোনও পন্থায় ক্ষমতায় যাওয়া।’
তথ্যমন্ত্রী আরও বলেন,‘নির্বাচন আসলেই উনি নির্বাচনকে নিয়ে একটা ঘোঁট পাকাতে শুরু করেন। নির্বাচন বানচাল করার একটা অপচেষ্টা শুরু করেন। সুতরাং খালেদা জিয়াসহ সবাইকে বলবো,তারা নির্বাচনে না আসেন নির্বাচন করা সম্ভব হবে না-এটা একটা অগণতান্ত্রিক কথা। বাংলাদেশে এই মুহূর্তে সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে এবং সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে। সুতরাং সাংবিধানিক সরকারের বিকল্প হিসেবে বিএনপি যে সব অস্পষ্ট প্রস্তাব বিএনপি উত্থাপন করছে,সে সব প্রস্তাব চক্রান্তমূলক।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













