গোপালগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষন..!


গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে (পাঁচ) বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে সমীর মালাকার (৫২) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালেগোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রঘুনাথপুর গ্রামের মধ্য পাড়ায় ওই শিশুটিকে পেয়ারার লোভ দেখিয়ে ফুসলিয়ে পেয়ারা বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষক ওই শিশুটিকে ধর্ষন করতে গেলে শিশুটি চিৎকার দেয়। এসময় আশ-পাশের লোকজন এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে গনধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













