শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বৃহস্পতিবার বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

এর মধ্যে আট সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৮ হাজার ৯৫০ জন।
মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৭৯ হাজার ২০জন। পাশের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ পরীক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৪১৪ জন জিপিএ ৫ পেয়েছে।
আর কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাশ করেছে ৮৬ হাজার ৪৬৯ জন। পাশের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। আর এখানে ৬ হাজার ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।
এবার ঢাকা বোর্ডে পাশের হার ৭৩.৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ১১০ জন ছাত্র-ছাত্রী।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৪০ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৩ জন পরীক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৪.৪৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯১২ জন ছাত্র-ছাত্রী।
যশোর বোর্ডে পাশের হার ৮৩.৪২ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৪.৬০ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৫৩ শিক্ষার্থী।
বরিশালে পাশের হার ৭০.১৩ এবং এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ শিক্ষার্থী।
সিলেট বোর্ডে পাশের হার ৬৮.৫৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩০ শিক্ষার্থী।
দিনাজপুরে পাশের হার ৭০.৬৪ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৯৯ শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৮.১৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ শিক্ষার্থী।
এদিকে কারিগরি বোর্ডে পাশের হার ৮৪.৫৭ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৫৮৭ শিক্ষার্থী।
অর্থাৎ ১০ বোর্ড মিলিয়ে পাশের হার ৭৪.৭০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গতবারের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে