চীনকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি


যুক্তরাষ্ট্র এবার চীনকে হুঁশিয়ার করল। ট্রাম্পের নতুন প্রশাসন দক্ষিণ চীন সাগরে স্বার্থ রক্ষা ও বাণিজ্যবৈষম্য দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
ট্রাম্পের প্রশাসন জানায়, বাণিজ্য হতে হবে দ্বিমুখী। চীনের একচেটিয়া বাণিজ্য কৌশল মানবে না যুক্তরাষ্ট্র।
চীনের বিরুদ্ধে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থানে যাচ্ছেন বলে জানান মুখপাত্র সেইন স্পাইসার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে যাচ্ছে, দক্ষিণ চীন সাগরে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।’
দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে স্পাইসার বলেন, ‘যদি দ্বীপগুলো সত্যি সত্যি আন্তর্জাতিক জলসীমায় হয়ে থাকে এবং যথাযথভাবে চীনের মালিকানা না থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা এক দেশের দখলমুক্ত করে সেখানে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করব।’
পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে চীন। তাদের দাবি, এটি তাদের সার্বভৌম অঞ্চল। প্রতিবেশী কিছু দেশের দখলে থাকা সত্ত্বেও এ সাগরের সেসব অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে চীনা সরকার।
সম্প্রতি দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক স্থাপনা নির্মাণ করায় উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। বালি-মাটি দিয়ে ভরাট করে নির্মিত এসব দ্বীপে সামরিক কর্মসূচি বাড়াচ্ছে চীনা কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে স্পষ্ট সতর্কতা রয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু সব বাধা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরকেন্দ্রিক সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে চীন। সূত্র: এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













