শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীনা ব্যবসায়ী নিহত : পরিবারের কাছে লাশ হস্তান্তর

যশোরে চীনা ব্যবসায়ী চ্যাং হিং চংয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের পক্ষে উপশহর পুলিশ ফাঁড়ির আইসি আব্দুর রহিম হাওলাদার ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক কাজল কান্তি মল্লিক পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। পরিবারের পক্ষে চ্যাং হিং চংয়ের স্ত্রী টেমু লাই এন তার লাশ গ্রহণ করেন।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় ওই ব্যবসায়ীর দুই কর্মচারীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

অন্যদিকে ময়নাতদন্তের পর চ্যাং হিং চং মরদেহ শুক্রবার রাত সাড়ে ৮টায় আইনি প্রক্রিয়া শেষে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সূত্রমতে, চীনা নাগরিক চ্যাং হিং চং (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলায় চীনা ব্যবসায়ীর দুই কর্মচারী নেত্রকোনা জেলা সদরের চকপাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে নাজমুল হাসান পারভেজ ও তার ভাইপো রফিকুল ইসলামের ছেলে মুক্তাদির রহমানকে আসামি করা হয়েছে। পরে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়। রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, আদালতে দুই আসামি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি রেকর্ড করে আসামিদের কারাগারে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চীনা ব্যবসায়ী চ্যাং হিং চং এর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক হুসাইন সাফায়েত জানান, পিটিয়ে ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার যশোর উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে চীনা নাগরিক চ্যাং হিং চংকে (৪৫) তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চীনা নাগরিকের কর্মচারী নাজমুল হাসান পারভেজ ও তার ভাইপো মুক্তাদির রহমানকে আটক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে