চুরি করে হাঁস খাওয়া নিয়ে পিটিয়ে যুবক খুন


চুরি করে হাঁস খাওয়া নিয়ে কুমিল্লায় পিটিয়ে বাবু নামের এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে নগরীর শুভপুর গোমতী বাঁধের ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
নিহত বাবু শুভপুর এলাকার ঝারু মিয়ার ছেলে।
এলাকায় সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, শুভপুর এলাকায় কয়েকজন যুবক চুরি করে হাঁস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৮টার দিকে বাবু (২৫) ও নাজিমসহ (২৬) তাদের সহযোগীরা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।
এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা জানান, অস্ত্র ব্যবসার টাকা নিয়ে বিরোধের জের ধরে শুভপুর এলাকার একটি পক্ষ বাবু ও নাজিমসহ তাদের সহযোগীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পর বাবু মারা যান।
এদিকে বাবু মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













