বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিদ্যুৎকেন্দ্র হলে ভারতের সঙ্গে সম্পর্কও নষ্ট হবে’

য়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে শুধু সুন্দরবনই ধ্বংস হবে না, এর মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আজ শুক্রবার রাজধানীতে আলোচনায় তাঁরা এ মন্তব্য করেন।

আলোচনায় বক্তারা বলেন, এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রামপাল বিদ্যুৎকেন্দ্রে বছরে ৩১ হাজার টন ক্ষতিকর সালফার অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইডের মতো বহু উপাদান তৈরি হবে। এ কারণে সুন্দরবনের প্রাণ পশুর নদ দূষিত হওয়ার পাশাপাশি সুন্দরবনও ধ্বংস হবে।

আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, ‘পরিবেশগত দিকগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলে, এই বিদ্যুৎকেন্দ্রটা হলে, তবে অবশ্যই সুন্দরবনের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। পৃথিবীতে কোনো কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নেই, যেখানে দূষণ হয় না।… মন্ত্রী থেকে শুরু করে বহু লোকের সাথে আমি একান্তে কথা বলেছি। আমার মনে হয় যে, তারা যে যুক্তিগুলো দিচ্ছেন সেগুলো তাদের হৃদয় থেকে আসছে না।’

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যোগাযোগও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কোম্পানি যে কাজটা করছে, সুন্দরবন বিনাশ করা সেটা শুধু সুন্দরবন বিনাশ করবে, তা-ই না। এটা বাংলাদেশ-ভারতের যে বন্ধুত্বের সম্ভাবনা সেই সম্ভাবনারও বিনাশ করবে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামলা সরকারের উদ্দেশে বলেন, ‘এখানে প্রতিটা মানুষের যে অধিকার এবং তার বেঁচে থাকার যে পরিবেশ, সেটা সম্মানিত, সেটা সুরক্ষিত থাকবে, সেটা করার দায়িত্ব আপনাদের।’

দেশের অমূল্য সম্পদ সুন্দরবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। বিশেষজ্ঞদের বিরোধিতা সত্ত্বেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্প্রতি ভারতে দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে