শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বোচাগঞ্জ বিএনপির মানববন্ধনে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়জন নেতাকর্মী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সওদাগর পট্টি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা সভাপতি, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে মানববন্ধন করার প্রস্তুতি নিলে পুলিশ মানববন্ধনে বাধা দেয় এবং মানববন্ধন করতে না দিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে পুলিশ নেতাকর্মীদের বেধড়ক প্রহার করে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।

বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, কোন কারণ ছাড়াই পুলিশ মানববন্ধনে বাধা দেয়। আমাদের কর্মসূচী ছিল শান্তিপূর্ণ। গণতান্ত্রিক কর্মসূচীতে বাধা দেয়ায় পুলিশের আচরণের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় মানববন্ধনে ছিলেন বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি মো. রবিউল গনি, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফারুক আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি সোহরাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সেক্রেটারী নুর আলম ফেরদৌস, যুব নেতা আসাদুল হক চৌধুরী, রুবেল হোসেন, ছাত্র নেতা লিমন, রাজুসহ অন্যান্য সকল নেতৃবৃন্দ।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত