মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পেট্রলপাম্প মালিকদের নসরুল হামিদ

জিম্মি করলে আরো কঠোর হব

সরকার ভেজাল পেট্রল পাম্প বন্ধ করা শুরু করেছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কেউ যদি একে পুঁজি করে জিম্মি করতে চায় তাহলে সরকার কঠোর হবে।

বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ময়মনসিংহের গৌরিপুরে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সোলার পার্ক নির্মাণ চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুরে কমিশন বৃদ্ধি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে ইজারা নেওয়া জমির মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দাবি আদায়ে সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দেয় পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর মধ্যে দাবি পূরণ না হলে তারা ৩০ অক্টোবর থেকে পেট্রলপাম্প বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি করেছে।

ভেজাল পেট্রল বিক্রেতা পাম্প মালিকদের জন্য লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমি মনে করি, তারা আমাদের পদ্মা, মেঘনা ও যমুনার ডিলার। এগুলো থেকে তারা (ব্যবসায়ী) তেল নিচ্ছেন। আমি তাদের বলেছি, সঠিক মাপে, সঠিক কোয়ালিটিতে তেল নিতে হবে। তা যদি না হয় আমরা বন্ধ করে দেব। কেউ যদি মনে করেন, এই ঘটনাকে পুঁজি করে তারা আমাদের জিম্মি করে ব্যবস্থা নেবেন, তাহলে সরকার এ ব্যাপারে আরো কঠোর হবে।’

তেলপাম্প মালিকদের দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যারা স্টেকহোল্ডার, তাদের দাবি-দাওয়া থাকবেই। এটা চলমান প্রক্রিয়া। পেট্রোলপাম্প মালিক সমিতির নেতারা আমাদের সঙ্গে বসেছিলেন। তাদের প্রায় সব দাবি মেটানো হয়েছে। এখন যদি নতুন কোনো দাবি তারা নিয়ে আসে, সেটা দেখা যাবে। সে দাবিগুলো কতটা যৌক্তিক তাও দেখা হবে।’ কিন্তু ভেজাল পেট্রল বিক্রি, অবৈধ সিএনজি ও পেট্রলপাম্প চলতে দেয়া হবে না। এগুলোর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ