সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’

ঝিনাইদহের কালীগঞ্জে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠলো আরবি হরফযুক্ত ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’। বিষয়টি দেখার পর এলাকায় হই-হই পড়ে যায় এবং উপস্থিত লোকজন তা ছবি ও ভিডিও করে রাখেন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া হাসপাতাল সড়কের পাশের কবরস্থানে এ ঘটনাটি ঘটে। তবে স্থানীয় মানুষজন এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন।

জানা গেছে, দুইদিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় পর গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে দাফন করা হবে। কবর খোড়াও সম্পন্ন। হঠাৎ-ই বৃষ্টি নামে। কবর খোড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে, সে জন্য সাদা পলিথন দিয়ে ঢেকে দিলো। ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠলো আরবি হরফে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’। আরো দেখা গেল- পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি।

মৃত শিশুর চাচা জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেবার পর সে মারা যায়। এরপর মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোড়া হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয়, যাতে পানি না ঢোকে। তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়। তবে কিছুক্ষেণর মধ্যে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুল্লাহ’ শব্দটি মুছে যায়। তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল। তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে। এর পরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন সম্পন্ন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত