ঝিনাইদহে ধান ক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে শুক্রবার মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বা পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর হবে। শুক্রবার সকাল ১০ টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে গলাকাটা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি শিবু হালদার জানান, রামচন্দ্রপুর গ্রামের ধান ক্ষেতে এক ব্যক্তির গলাগাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। তবে তার মাথাটি এখনো পাওয়া যায় নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান, অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













