টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জয় এক অনন্য প্রাপ্তি।’ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেট দল সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
এদিকে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সমর্থনের কারণেই এ ঐতিহাসিক সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এছাড়া পৃথক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টাইগারদের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দলকে টেস্টে হারালো বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা দেশের অষ্টম জয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে স্মরণীয় জয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













