বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, জেনে নিন সময়সূচী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২১ জুনের টিকিট। আগামীকাল মঙ্গলবার বিক্রি হবে ২২ জুনের টিকিট। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ জন্য ২৩টি কাউন্টার খোলা হয়েছে। নারীদের জন্য একটি ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে একটি কাউন্টার।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদে বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর রাত থেকেই ভিড় করেছেন লোকজন। সেহরির পর থেকে স্টেশনের কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা।

আজ ২১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন বিক্রি হবে যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের অগ্রিম টিকিট।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে সেহেরির পর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় জমতে শুরু করে। টিকিটের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইফতারের আগে কমলাপুরে এসেছেন। টিকিট যাতে কোনওভাবেই হাতছাড়া না হয় সেজন্য তারা সারা রাত স্টেশনে ছিলেন। ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ৫৩ হাজার টিকিট বিক্রির সক্ষমতা রয়েছে। যে কোনও অনিয়ম ঠেকাতে পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ করা হয়েছে। এবছর, কমলাপুর স্টেশন থেকে ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহনের কথা রেলওয়ে কর্তৃপক্ষ। থাকবে ১৪টি বিশেষ সার্ভিস।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ