ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪০


ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিচারাধীন ও তদন্তাধীন মামলার ২৮, পুলিশ আইনে ৩৪ ধারায় ছয়জন, বিভিন্ন মাদক, জুয়াসহ অন্যান্য মামলায় মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা, ১৭০টি ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) এ টি এম সিফাতুল মাজদার জানান, পুলিশ সুপার ফারহাত আহমেদের নিদের্শনায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













