শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা সেনা সদরের ভেতরে ভারতের সরকারি অফিস কেন?

বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বাসস গর্বের সাথে জানাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদরদপ্তরের ভেতরে ভারত সরকারের একটি অফিস খোলা হয়েছে! ভারত সফরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ’বিশেষ সুবিধা’ দিতে নাকি সদরদপ্তরের ভেতরে অফিস স্থাপন করা লাগে!

বাসস এর খবর মতে, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের পরিবারের সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের ভেতরে এক বিশেষ ভিসা ক্যাম্পের আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

শনিবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে যৌথভাবে ভারতীয় হাইকমিশন ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এই ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান যৌথভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন।

এর আগে ২০১৬ সালের জুন মাসেও ঈদের ছুটি উপলক্ষে ভারতীয় হাইকমিশন ভিসা ক্যাম্পের আয়োজন করে।

প্রশ্ন হচ্ছে, বারবার এভাবে কেন সেনাসদরের মতো স্পর্শকাতর জায়গাকে ভিন্ন দেশের সরকারি লোকজনের জন্য সহজগম্য করে তোলা হচ্ছে? বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা অফিসারকে হত্যার পেছনে যে দেশটির হাত রয়েছে বলে ধারণা করা হয়, সেই দেশের উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরকে কেন সেনাসদরে অফিস খুলে নিয়মিত যাতায়াতের সুযোগ করে দেয়া হচ্ছে। জনমনে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অনেকে মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ গোপনীয়তা লংঘন করে একটি পক্ষ ভারতকে সেনাবাহিনীর উপর খবরদারি করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে