তল্লাশি শেষে উদ্ধার করা হবে মরদেহ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার শিবনগর-ত্রিমোহনী এলাকার জঙ্গি আস্তানা থেকে চারজনের মরদেহ এখনও উদ্ধার হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানিয়েছেন, আজ শুক্রবার দিনের যেকোনো সময় মরদেহ উদ্ধারে অভিযান চালানো হবে। তবে আগে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি দল পুরো বাড়িতে তল্লাশি চালাবে। তল্লাশি শেষে বাড়িতে আরো বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত হয়েই মরদেহ উদ্ধারে অভিযান চালানো হবে।
তবে বাড়িটি এখনো ঘিরে রেখেছে পুলিশ। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের বাড়ির কাছাকাছি যেতে দেয়া হচ্ছে না। বাড়ির কাছাকাছি দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন। তারা পুরো এলাকাটি ঘিরে ফেলেছেন ফিতা দিয়ে।
এদিকে গতকাল ওই জঙ্গিবাড়ি থেকে উদ্ধার হওয়া নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













