বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই কোটি টাকার কসমেটিকস পণ্য জব্দ

মিথ্যা ঘোষণায় আমাদানি করা দুই কোটি টাকা মূল্যের কসমেটিকসের একটি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংযুক্ত আরব আমিরাত হতে আমদানিকৃত এসব পণ্য বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই কসমেটিকস পণ্যের আমদানিকারক ঢাকার নবাবপুরের মেসার্স আর এম এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট সুরমা ট্রেডিং করপোরশেন লিমিটেড। আটক কসমেটিকস পণ্যে প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

শুল্ক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই দপ্তরের কর্মকর্তারা খালাস পর্যায়ে চালানটি আটক করেন। যার বিল অব এন্ট্রি নম্বর সি-৯৮১৫২৯। চালানে ঘোষিত অতিরিক্ত পণ্যগুলো হলো- বডি স্প্রে, বেবি ক্রিম ও লোশন, বেবি সোপ ইত্যাদি।

এই অতিরিক্ত পণ্যের সর্বমোট পরিমাণ ১৫ মেট্রিকটন। যা বন্দর থেকে অবৈধ উপায়ে ডেলিভারি নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

এরইমধ্যে অতিরিক্ত শুল্ককর ও জরিমানা বাবদ মোট এক কোটি ১১ লাখ ৭ হাজার ৪৩৪ টাকা আদায় করা হয়েছে। এরমধ্যে ৭৫ লাখ টাকা শুল্ক এবং জরিমানা ৪০ লাখ টাকা। অথচ আমদানিকারক মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকায় শুল্ক পরিশোধ করে খালাসের চেষ্টা করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত