দেশের বেশিরভাগ মানুষ মনেপ্রাণে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিলেন : অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের বেশিরভাগ মানুষ মনে প্রাণে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিলেন। তারা যে যেভাবে পেরেছেন নিজেদের দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে পৃথিবীতে এই রকম জনযুদ্ধ কম হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রত্যেক দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন এ রকম কিছু লোক থাকে যারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়। আমার মনে হয় আমাদের দেশের মুক্তিযুদ্ধে এর সংখ্যাটা অনেক কম ছিল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ বর্মণ রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, নাজনিন হোসেন, এম এ বাসিত প্রমুখ।
নিজে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিলেও একাত্তরে তিনি এ দেশের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন তাদেরকে সমীহ করা উচিত-এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, আরও হয়তো ২০-২৫ বছর পরে দেশে মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া দুষ্কর হবে।
আগস্ট মাসকে বাঙালি জীবনের সবচেয়ে শোকাবহ মাস উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই জানি এই মাসে বিপথগামীরা আমাদের জাতির পিতাকে হত্যা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













