রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণচেষ্টার অভিযুক্ত যুবক উপজেলা চেয়ারম্যানের নাতি বলেই এমন শাস্তি!

ধর্ষণের চেষ্টার দায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক যুবককে পাঁচবার কান ধরে উঠবস করানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক এই রায় দিয়েছেন। এদিকে লঘু দণ্ডপ্রাপ্ত ওই যুবক খোদ উপজেলা চেয়ারম্যানের দুঃসম্পর্কের নাতি বলে জানা গেছে।

জানা যায়, বিগত ২২ জুন বিকেলে গোদাগাড়ী পৌরসভার শিবসাগর মহল্লায় এই ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় মহিষালবাড়ি বাজার সংলগ্ন নওশাদ আলীর বাড়ির উঠোনে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। পরে সালিশি বৈঠকের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক এ রায় ঘোষণা করেন। ওই সালিশে পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুসহ আরোঅনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২২ জুন বিকেলে শিবসাগর মহল্লার মো. বাবলুর ছেলে রায়হান হোসেন ওরফে নবাব (২০) তার প্রতিবেশি এক স্বামী পরিত্যক্তা যুবতীর বাড়িতে ঢুকে তাকে (১৯) ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ওই যুবতী বাড়ি থেকে পালিয়ে বাইরে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, এ ঘটনায় থানায় মামলা করার উদ্যোগ নেন ওই যুবতীর বাবা। কিন্তু রনি নামে ওই এলাকারই এক ব্যক্তি মামলা করলে যুবতির মায়ের গলা কেটে নেয়ার হুমকি দেয়। এতে পরিবারটি আর থানায় যাওয়ার সাহস পায়নি। বাধ্য হয়ে তারা এলাকার জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেন।

পরে বিগত ২৫ জুন রাতে এলাকার রফিক মাস্টারের বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল হোসেনসহ এলাকাবাসী অভিযুক্ত নবাবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে নবাবের সহযোগী চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি ও তার লোকজন বৈঠক ভণ্ডুল করে দেয়।

পরে এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আবার সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে ওই যুবতি হাজির হয়ে তাকে ধর্ষণ চেষ্টার ঘটনার বিবরণ দেন। প্রত্যক্ষদর্শীরাও এ ঘটনার সাক্ষী দেন। পরে উপজেলা চেয়ারম্যান নবাবকে ২০ বার কান ধরে উঠবস করার নির্দেশ দেন। এ সময় ওই যুবক কান ধরে উঠবস শুরু করলে পাঁচবার কান ধরে উঠবসের পর তাকে ছেড়ে দেয়া হয়।

ওই যুবতীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক সম্পর্কে উপজেলা চেয়ারম্যানের নাতি। তাই তাকে এমন লঘু দণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে তারা হতাশ। বিচারে কোনো শাস্তি না হওয়ায় নবাবের পরিবারের লোকজন এখন তাদের নিয়ে তামাশা করছেন বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক বলেন, ‘ঘটনাটি ধর্ষণের চেষ্টার মতো কিছু না।’ তাহলে কেন পাঁচবার কান ধরে উঠবস করানো হলো, জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘এখন অফিসে আছি। কথা বলতে পারবো না।’ এরপরই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, ধর্ষণচেষ্টার ঘটনাটি তাকে কেউ জানায়নি। সালিশ ডাকা হয়েছে, তাও জানানো হয়নি। অথচ এসব ঘটনা গ্রাম্য সালিশে বিচার করার ক্ষমতা কারো নেই। ভুক্তভোগী পরিবারটি মামলা করলে সাথেসাথে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত