বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধারাবাহিক নৌ দুর্ঘটনায় নদী আর সাগর পাড়ের কান্না

গত মঙ্গলবার থেকে রোববার এ ছয় দিন ছিল পানগুছি, মেঘনা আর বঙ্গোপসাগরের তীরে হাজারো মানুষের ভিড়। সেখানে স্বজন হারানোর নির্মম বাস্তবতায় অসংখ্য ভয়ার্ত চোখ খুঁজছে এদিক-সেদিক। এক একটি মরদেহ ভেসে উঠার খবরে চাপা কান্না নিয়ে মুখটি দেখতে ছুটে গেছেন তারা। তাদের কেউ কেউ আবার প্রিয়জনের প্রাণহীন দেহ পেয়ে তীব্র চিৎকারে ভারি করে তুলেছেন সেই মৃত্যুপুরীর পরিবেশ। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল-এই ছয় দিনে ৩টি ট্রলার ডুবির ঘটনায় মারা গেছে কমপক্ষে ৪০ জন। এখনো নিখোঁজ রয়েছে আরও প্রায় ২০ জন। বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ২৮ মার্চ ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৫ দিনের উদ্ধার অভিযানে ১৭ জনের মরদেহ উদ্ধার হয়। এর একদিন পর ৩০ মার্চ ৯০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের সোলেমান শাহ’র (লেংটা) মেলায় যাওয়ার পথে চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় অারেকটি ট্রলার। এই ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার হয়। সর্বশেষ ২ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি সি-ট্রাক থেকে ৫১ জন যাত্রীকে তীরে আনতে গিয়ে ডুবে যায় আরেকটি ট্রলার।

এ ঘটনার পর সেখানে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় যারা নিখোঁজ রয়েছে; তারা সবাই মারা গেছে বলে ধারণা করছে উদ্ধারকারীরা। আমরা দেখেছি; প্রতিবছরই চৈত্র মাসের শেষে দিকে এবং পুরো বৈশাখ মাসের প্রায় প্রতিদিনই এমন ট্রলার অথবা নৌকা ডুবির ঘটনা গণমাধমে আসে। দেখা যায় এসব ঘটনার বেশির ভাগই ঘটেছে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে। এছাড়া এসব ট্রলারে আবহাওয়ার সতর্ক সংকেত পাওয়ার কোন ব্যবস্থা না থাকাও অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিবছর এধরণের ঘটনার পুনরাবৃত্তি হলেও তা বন্ধের কোন উদ্যোগ আমরা দেখি না। এক্ষেত্রে এক রকম অবহেলা এবং উদাসীনতা দেখা যায়। যার শিকার হয় অসংখ্য নিরীহ মানুষ। প্রিয়জনকে হারানোর আহাজারি নিয়ে সারাজীবন কাটাতে হয় তাদের। আমরা মনেকরি সড়ক দুর্ঘটনার মতোই নৌ দুর্ঘটনা দিন দিন বাড়ছে। এখনই তা নিয়ন্ত্রণ করা না গেলে নৌপথ আরো বিপদসংকুল হয়ে উঠবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ